২১ ফেব্রুয়ারি ২০১৪ - ২০:৩০
জিবহাতুন নুসরা কমান্ডারের বাড়ীর সামনে আত্মঘাতী হামলা

সিরিয়ার ডেইর এয-যোর প্রদেশের পার্শ্ববর্তী একটি এলাকায় অবস্থিত জিবহাতুন নুসরা সন্ত্রাসী দলের এক কমান্ডারের বাড়ীর সামনে আত্মঘাতী এক ব্যক্তি নিজেকে বিস্ফোরিত করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ডেইর এয-যোর অঞ্চলের পার্শ্ববর্তী ‘গারিবাহ’ গ্রামে অবস্থিত জিবহাতুন নুসরা সন্ত্রাসী দলের অন্যতম কমান্ডার ‘আবু মুয়াবিয়ার’ বাড়ীর সামনে নিজেকে বিস্ফোরিত করেছে আত্মঘাতী এক ব্যক্তি।

এদিকে সিরিয়া যুদ্ধরত সন্ত্রাসী দলগুলোর আন্তঃকোন্দলের ধারাবাহিকতায়, ‘জাফার তাইয়ার’ ব্রিগেডের ফিল্ড কমান্ডার ‘আব্দুল কাদের আল-আয়েশ আল-উজাইল’ নিহত হয়েছেন। ‘দ্য ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দ্য লেভ্যান্ট’ (আইএসআইএল)-এর সাথে ‘তুরাইফ’ গ্রামে এক সংঘর্ষে আব্দুল কাদের নিহত হন।

এছাড়া ডেইর এয-যোর প্রদেশের পার্শ্ববর্তী একটি এলাকায় সন্ত্রাসী গ্রুপের নেতা ‘আদিন সাউদ আস-সালতামে’র গাড়ীর ওপর হামলায় আহত হন তিনি।

এদিকে আর-রাক্কাহ শহরের একটি হাসপাতালের নিকটে আইএসআইএল’র এক জঙ্গীর গাড়ীর উপর হামলা চালানো হয়েছে। এ হামলায় সন্ত্রাসী এ গ্রুপের ৪ সদস্য হতাহত হয়েছে।

উল্লেখ্য, ডেইর এয-যোর অঞ্চলে সিরীয় সেনাবাহিনী ও জিবহাতুন নুসরাহ সন্ত্রাসীদের মধ্যকার সংঘর্ষে ৫ সন্ত্রাসী হতাহত হয়েছে।